চট্টগ্রামের পটিয়া উপজেলায় বাসচাপায় অটোরিকশার চালকসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরো চারজন। শুক্রবার বেলা ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অটোরিকশা চালক মো. সাইফুল ইসলাম, যাত্রী অনিক সেন (৫), কাঁকন সেন (৩) ও রুপনা সেন (২৫)। এছাড়াও এই ঘটনায় আহত হয়েছেন অনিকের বাবা অঞ্জন (৩৬), অর্পণ সেন, অনামিকা সেন (২৫) ও কাঞ্চন সেন (৪০)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বাসটি কক্সবাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পর মারা যান রুপনা সেন।