বাকৃবি সংবাদদাতা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে দু’দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় কৃষি বিতর্ক উত্সব শুরু হয়েছে।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় এ উত্সবের উদ্বোধন করেন অধ্যাপক ড. সৈয়দ সাখাওয়াত হোসেন। দ্বিতীয়বারের মতো ওই কৃষি বিতর্কের আয়োজন করেছে বাকৃবি ডিবেটিং সংঘ।
এবারের বিতর্ক উত্সবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ মোট ১২টি বিশ্ববিদ্যালয় থেকে ২০টি দল অংশ নিচ্ছে। আর ৯ মার্চ সন্ধ্যায় কৃষি বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বাকৃবি ডিবেটিং সংঘের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সাখাওয়াত হোসেন।
বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকির। এতে স্বাগত বক্তব্য রাখেন, ডিবেটিং সংঘের সহ-সভাপতি সহযোগী অধ্যাপক ড. আলেয়া ফেরদৌসী। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ডিবেটিং সংঘের সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসে