রংপুরের পাগলাপীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

রংপুর অফিস

রংপুর সদর উপজেলার পালগাপীর বন্দর এলাকার সরকারি জমিতে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে ম্যাজিস্ট্রট ও পুলিশের উপস্থিতিতে কমপক্ষে প্রায় ৪০টি ব্যবসা প্রতিষ্ঠান ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

রংপুর জেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, পাগলাপীর এলাকার খাস জমিতে প্রায় ২০ বছর ধরে অবৈধভাবে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। এতে যানবাহন চলাচল বিঘ্নসহ প্রায় সময়ই যানজট লেগে থাকত এবং দুর্ঘটনা ঘটত।জেলা ম্যাজিস্ট্রেট এনামুল হাবীবের নির্দেশে জেলা প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) আবুল হায়াত ও সদর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম সাজেদুল ইসলাম প্রমুখ।