ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা
শুক্রবার সকালে ফুলবাড়ীয়ায় ধান ক্ষেত থেকে এক মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সোহানূর রহমান সোহান (১৭)। পুলিশ হাবিবুর রহমান, শফিকুল ইসলাম ও বিল্লাল হোসেনকে আটক করেছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার বালিয়ান ইউনিয়নের উজলহাটি গ্রামের দিনমজুর আব্দুল কাদেরের ছেলে সোহানুর রহমান ময়মনসিংহ কাঁচারীঘাট হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী। দু দিন আগে সে বাড়িতে আসে। বৃহস্পতিবার রাতে বাড়ির কাছে মসজিদের টাইলস নামানোর কাজ করে। এরপর তাকে আর পাওয়া যায়নি।
ফুলবাড়ীয়া থানার ওসি শেখ কবিরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।