কক্সবাজারে জামায়াত-শিবিরের আটজন নেতাকর্মী গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার শহরের হাসপাতাল সড়ক ও জালালাবাদ এলাকায় অভিযান চালিয়ে দুটি বৈঠক থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আল-আমিন মুহাম্মদ সিরাজুল ইসলাম (৩২), শিবির সদস্য শাহাবুল হুদা (৩০), আব্দুস সাত্তার (২৭), মোস্তাক আহমদ (২৮), মাহবুব সিদ্দিক (২৭), উপজেলা জামায়াতের নেতা সোলায়মান মোর্শেদ (৩৮), সদস্য হাকিম আলী (৪২) ও আইয়ুব আলী (২৫)।
পুলিশের দাবি, তারা গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা করছিল।
কক্সবাজার সদর থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী হাসপাতাল সড়ক থেকে পাঁচজনকে এবং ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মিনহাজ মাহমুদ ভূঁইয়া জালালাবাদ এলাকা থেকে তিনজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।