মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর সীমান্তবর্তী মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার কাজীপুর গ্রামের ভারতীয় সীমান্তবর্তী জামতলার মাঠে নীল কসটেপ মোড়ানো বোমাটি দেখে প্রথমে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) কাজীপুর ও পীরতলা পুলিশ ক্যাম্পকে জানায় গ্রামবাসী। পরে পীরতলা
পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই কামাল হোসেন বোমাটি উদ্ধার করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।