গেল সপ্তাহে পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে। দীর্ঘদিন পর গত কয়েক সপ্তাহে এ খাতে বিনিয়োগকারীদের লেনদেন বাড়তে দেখা যাচ্ছে। একই সঙ্গে প্রায় প্রতিদিনই কয়েকটি মিউচুয়াল ফান্ড দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসছে। এরই ধারাবাহিকতায় সপ্তাহ শেষে দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড।
বাজার সংশিস্নষ্টরা বলছেন, বেশ কিছু মিউচুয়াল ফান্ডের ইউনিটের দর তাদের নেট এসেট ভ্যালুর তুলনায় (এনএভি) অনেক কম। এসব বিবেচনায় বিনিয়োগকারীরা এ খাতে আগ্রহী হচ্ছেন।
ঢাকা স্টক এঙ্চেঞ্জের (ডিএসই) তথ্য বিশেস্নষণ করে দেখা গেছে, গেল সপ্তাহে গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ডে প্রতিদিন গড়ে ৯২ লাখ ৮৫ হাজার ২০০ টাকার ইউনিট লেনদেন হয়েছে। আর সপ্তাহ শেষে ফান্ডের ইউনিটের দর বেড়েছে প্রায় সাড়ে ২১ শতাংশ।
এছাড়া আরও চার মিউচুয়াল ফান্ড দর বৃদ্ধির শীর্ষ দশ কোম্পানির তালিকায় উঠে এসেছে। শীর্ষ দশের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড। সপ্তাহের ব্যবধানে ফান্ডটির ইউনিটের দর বেড়েছে ১২ দশমিক ২৪ শতাংশ। আর লেনদেন হয়েছে ২ কোটি ৩৯ লাখ ২২ হাজার টাকা। দর বৃদ্ধির তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড। সপ্তাহের ব্যবধানে এ ইউনিটটির দর বেড়েছে ১০ দশমিক ৭১ শতাংশ। আর লেনদেন হয়েছে ৬ কোটি ৫০ লাখ ৭৫ হাজার টাকা।
দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য মিউচুয়াল ফান্ড হলো, এলআর গেস্নাবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান এবং এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান।
এদিকে সপ্তাহের ব্যবধানে ডিএসইর দর হারানোর শীর্ষ দশে ছিল 'এ' ক্যাটাগরির ৯টি কোম্পানি। এর মধ্যে শীর্ষে ছিল 'এ' ক্যাটাগরির কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্টিজ। এ ছাড়া, রয়েছে অলটেঙ্ ইন্ডাস্ট্রিজ, অ্যাপেঙ্ ফুডস, বিচ হ্যাচারি, লিবরা ইনফিউশন, পেনিনসুলা চিটাগং, গ্রামীণ ফোন, সিঅ্যান্ডএ টেঙ্টাইল এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ।