উখিয়ায় তালিকাভুক্ত মানবপাচারকারী গ্রেফতার

কক্সবাজারের উখিয়া উপজেলায় তালিকাভুক্ত শীর্ষ মানবপাচারকারী রুস্তম আলীকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। তিনি সোনারপাড়া এলাকার বাসিন্দা।
 
শনিবার সকাল নয়টার দিকে উপজেলার সোনারপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
 
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খাঁন জানান, মানবপাচারের অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন রুস্তম। সম্প্রতি এলাকায় ফিরে আসলে তাকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে পাঠানো হবে।