বগুড়ায় যুব ইউনিয়নের নবম জেলা সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, বগুড়া

বাংলাদেশ যুব ইউনিয়ন বগুড়া জেলা কমিটির ৯ম জেলা সম্মেলন গতকাল শুক্রবার শহরের সাতমাথায় অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল। সম্মেলন উপলক্ষে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

যুব ইউনিয়ন বগুড়া জেলা সভাপতি সাজেদুর রহমান ঝিলামের সভাপতিত্বে সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আসলাম খান, সহ সাধারণ সম্পাদক ফিরোজ আল মামুন, জেলা সিপিবির সভাপতি জিন্নাতুল ইসলাম জিন্না, সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, সিপিবিরি সাবেক সভাপতি হাফিজ আহমেদ, জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহনিয়াজ কবির খান পাপ্পু প্রমুখ।