তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা
ভোলার তজুমদ্দিন থানা-পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে এক মাদকসেবী। গতকাল শুক্রবার সকালে থানায় এসে মাদকসেবী মো. সাইদ আনোয়ার বাবুল মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করলে ওসি ফারুক আহম্মেদ তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
ওসি ফারুক আহম্মদ বলেন, এর আগেও আরো ১২ মাদকসেবী আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণকারীদের মধ্যে দুইজনকে মাদক নিরাময় কেন্দ্রে চিকিত্সা দেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।