গাজীপুরের সদর উপজেলার ভাওয়াল গাজীপুর এলাকায় ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে রেলওয়ে পুলিশ নিহত যুবকের লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
জয়দেবপুর জংশন ফাঁড়ির এএসআই মো. দাদন মিয়া জানান, ভাওয়াল গাজীপুর এলাকায় একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে মাথা ফেটে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।