নেদারল্যান্ডের আশায় জল ঢেলে দিল তুরস্ক

ইউরোপিয়ান বাছাই পর্বে কাজাখস্তানকে ২-১ গোলে হারিয়ে্ও গ্রুপে তৃতীয় স্থান ধরে রাখতে পারেনি নেদারল্যান্ড। তুরস্ক চেক রিপাবলিককে ২-১ গোলে হারানোর পরে তারা আবারো গ্রুপের চতুর্থ স্থানে চলে গেছে।
 
 
নেদারল্যান্ডের গ্রুপের সেরা দুই স্থানে থেকে মূল পর্বে ওঠার আশা আগেই শেষ হয়ে গেছে। ‘এ’ গ্রুপ থেকে চেক প্রজাতন্ত্র ও আইসল্যান্ড এই দুটি স্থান দখল করেছে।  সবগুলো গ্রুপের তৃতীয় দলগুলোর মধ্যে সেরা হয়ে কিংবা প্লে-অফ খেলে লক্ষ্য পূরণের জন্যেও বাছাইপর্বের শেষ দুই রাউন্ডে জয়ের বিকল্প নেই। নেদারল্যান্ডসের।
এমন কঠিন লক্ষ্য নিয়ে শনিবার খেলতে নামা নেদারল্যান্ডস শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে। প্রথম ২০ মিনিটে বেশ কয়েকটি ভালো সুযোগও পায় তারা, কিন্তু সাফল্য মিলছিল না। ম্যাচের ৩৩ মিনিটে জর্জিনিও ভিনালডাম গোল করে এগিয়ে নেয় তারা। দ্বিতীয়ার্ধে ৫০ মিনিটে ওয়েসলি স্নাইডার দ্বিতীয় গোল করেন। কাজাখস্তানের ইসলামবেগ কোয়াত ম্যাচের অতিরিক্ত সময়ে একটি গোল শোধ করেন।
 
 
IMG0
 
 
এই জয়ের পরে নেদারল্যান্ড তৃতীয় স্থানে থাকায় ও তুরস্কের ম্যাচ শক্তিশালী চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। কিন্তু চেক প্রজাতন্ত্রর ঘরের মাটিতে তাদের ২-০ গোলে হারিয়ে দিয়েছে কোচ ফেইথ তারিমের তুরস্ক। এই জয়ে আবারো তৃতীয় স্থান দখলে নিয়েছে তারা তুরস্ক শেষ ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে খেলবে এবং নেদারল্যান্ড খেলবে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে। আইসল্যান্ডের বিপক্ষে ন্যুনতম ড্র হলেই প্লে অফ খেলার যোগ্যতা অর্জন করবে তুরস্ক। অন্যদিকে নেদারল্যান্ডের চেক প্রজাতন্ত্রকে হারানোর পাশাপাশি আশা করতে হবে তুরস্কের পরাজয়। গোল ডটকম।