চট্টগ্রাম নগরীর সিটিগেট কালিরহাটে ট্রাকের ধাক্কায় আশরাফুল ইসলাম (৩৫) নামে মোটরসাইকেল আরোহী মারা গেছেন। রবিবার সকাল সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে। আশরাফুল ইসলাম এইচ ভিও নামে এমটি এনজিও সংস্থার ম্যানেজার ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জ বলে জানা গেছে।
এলাকাবাসী জানায়, সকালে কালিরহাট এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়ি তল্লাশি করেন ট্রাফিক সার্জেন্ট আনোয়ার। এসময় সীতাকুণ্ডের দিক থেকে একটি মোটর সাইকেল শহরের দিকে আসার সময় সার্জেন্ট আনোয়ার তা থামার জন্য সিগন্যাল দিলে মোটরসাইকেলটি সাইট করে দাড়ানোর সময় পিছন থেকে দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। মোটর সাইকেলের পেছনে বসা আশরাফুল সড়কের উপর পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। তবে মোটর সাইকেল চালক অক্ষত রয়েছেন।
আকবরশাহ থানার এসআই জাফর জানান, সকাল সাড়ে ৮টার দিকে একটি মোটরসাইকেল ওভারটেক করতে গিয়ে ট্রাকের ধাক্কায় রাস্তায় উল্টো গিয়ে একজন নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা হয়।