এক ম্যাচ হাতে রেখেই মূল পর্বে ইতালি

আজারবাইজানকে ৩-১ গোলে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই ইউরোর মূল পর্ব নিশ্চিত করেছে ইতালি।  চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা শেষ ম্যাচ খেলবে নরওয়ের বিপক্ষে।

এদিন ইতালির গোল তিনটি করেন এদের, স্তিফেন এল শারাউই, মাত্তেও দারমেইন। আজারবাইজানের একমাত্র গোলদাতা দিমিত্রি নাজারোভ। আক্রমণ প্রতি আক্রমণের প্রদর্শনীর এই ম্যাচে ইতালি সাতটি শট লক্ষ্যে নিয়েছে। আর আজারবাইজান নিয়েছে ছয়টি। গোল ডটকম