ভাঙ্গায় মাদক ব্যবসায়ীসহ আটক ২

ভাঙ্গায় পৌরসদরের হাজরাহাটি গ্রাম থেকে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ঝর্না বেগমকে আটক করেছে পুলিশ। এসময় নুরুজ্জামান নামের এক মাদকসেবীকে আটক করা হয়। শনিবার দিবাগত গভীর রাতে তাদের আটক করা হয়। 
 
থানার ওসি নাজমুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে ঝর্না বেগম ইয়াবা ও গাঁজা বিক্রি করে আসছেন। পুলিশ কৌশলে তাকে আটক করে। তিনি ওই গ্রামের শওকত হোসেনের স্ত্রী। 
 
আটকদের বিরুদ্ধে মাদক আইনে ভাঙ্গা থানায় মামলা হয়েছে বলে জানা গেছে।