পাবনার সাঁথিয়ার তালিকা ভুক্ত সন্ত্রাসী ও পলাতক আসামি জিয়াউল হক জিয়া (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোরে তাকে গ্রেফতার করা হয়। তিনি থানার আতাইকুলা ইউনিয়নের আলোকচর গ্রামের আ. ছাত্তারের ছেলে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার সেকেন্ড অফিসার শাহাজ উদ্দিনের নেতেৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে জিয়াকে গ্রেফতার করা হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর এ আলম সিদ্দিকী জানান, জিয়া আতাইকুলাসহ অন্যান্য থানায় অস্ত্র, হত্যা, সন্ত্রাস ও চাঁদাবাজিসহ অর্ধ ডজন মামলার পলাতক আসামি। তিনি স্থানীয় চরমপন্থী দল নকশালের আঞ্চলিক নেতা।