নদীতে গোসল করতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু

 
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নদীতে গোসল করতে গিয়ে বাবা-ছেলে মারা গেছেন। রবিবার বেলা দুইটার দিকে উপজেলার চরসাতবাড়িয়া গ্রামের পাশে করতোয়া নদীতে এই ঘটনা ঘটে।
 
তারা হলেন- মোহাম্মদ হাসু (৩৮)  ও তার ছেলে শাকিল (৮)।
 
গ্রামবাসী সূত্রে জানা গেছে, দুপুরে হাসু ও তার ছেলে একসঙ্গে নদীতে গোসল করতে নামেন। এসময় শাকিল পানিতে ডুবে গেছে দেখে হাসু তাকে উদ্ধারের চেষ্টা করেন। এতে তিনিও পানিতে ডুবে যান। গ্রামের লোকজন তাদের উদ্ধার করে উল্লাপাড়া ২০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন।
 
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।