নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের খাটুরিয়া বসুনিয়া পাড়া গ্রামের মৃত ফেরদৌস জামানের স্ত্রী মোছা. নাসরিণ আক্তার (৩০) ও তাদের মেয়ে তিথি জামান ফারহানা (৮) নিখোঁজ হয়েছে।
রবিবার বিকাল সাড়ে চারটায় নিখোঁজ নাসরিণ আক্তারের ছেলে নবম শ্রেণীর ছাত্র হাবিবুজ্জামান নিশাদ বলেন, ‘গত ৩০ সেপ্টেম্বর সকালে মা আমার বোনকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হয়। আজ পর্যন্ত তাদের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।’
মৃত ফেরদৌস জামানের বড়ভাই মো. ফখরুজ্জামান বলেন, ‘আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খুঁজে না পেয়ে গত ২ অক্টোবর বাদী হয়ে থানায় সাধারণ ডায়েরি করেছি।’
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।