কুমিল্লায় জামায়াত-শিবিরের ২ নেতা গ্রেফতার

কুমিল্লার দাউদকান্দি উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ, গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা নিক্ষেপসহ আট মামলার পলাতক দুই জামায়াত-শিবির নেতাকে গ্রেফতার করা হয়েছে।
 
গ্রেফতারকৃতরা হলেন, দাউদকান্দি পৌর জামায়াতের অর্থ সম্পাদক ও উপজেলার দোনারচর গ্রামের রেজাউল হক (৩২) এবং শিবিরকর্মী ও একই গ্রামের রেজাউল করিম।
 
রবিবার বিকাল তিনটার দিকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদেরকে নগরীর ফৌজদারী মোড় এলাকা থেকে গ্রেফতার করে।
 
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মনজুর আলম জানান, তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাস বিরোধী আইনসহ বিভিন্ন অপরাধের আটটি মামলা রয়েছে।