চট্টগ্রামে কিশোর ফুটবল
স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম শহরের মাদারবাড়ি এলাকার ক্রীড়া সংগঠন শোভনীয়া ক্লাব চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত রাবেয়া সিরাজ কিশোর ফুটবল লিগে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ায় ফুটবল দলের কোচ, ম্যানেজার ও সকল খেলোয়াড়কে সংবর্ধনা জানানো হবে।
আজ শনিবার সন্ধ্যা ৬টায় ক্লাব কার্যালয়ে অনুষ্ঠেয় সংবর্ধনা অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম জুয়েল অনুরোধ জানিয়েছেন।