ব্রাহ্মণবাড়িয়ায় কসবা সীমান্ত থেকে ৪৯১ বোতল হুইস্কি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১২ ব্যাটালিয়নের সদস্যরা। রবিবার দিবাগত রাত ১০টার দিকে ভারত সীমান্তবর্তী কসবা উপজেলার আখর গ্রামের সড়কে অভিযান চালিয়ে এসব হুইস্কি উদ্ধার করা হয়।
১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নজরুল ইসলাম জানান, বিজিবির কসবা বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) টহল কমান্ডার নায়েক শ্রী পরিতোষ সীমান্তবর্তী ওই সড়কে চেকপোস্ট বসিয়ে অটোরিকশায় তল্লাশি চালাচ্ছিলেন। এ সময় লাইনে থাকা দুটি রিকশা আরোহী ও চালক রিকশা রেখে পালিয়ে যায়। ওই দুই রিকশা তল্লাশি করে ৪৯১ বোতল হুইস্কি পাওয়া যায়। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য সাড়ে আট লাখ টাকা।