ব্রাহ্মণবাড়িয়ায় বাস ধর্মঘট চলছে

ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল বন্ধসহ ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু হয়েছে। সোমবার সকাল ৬টা থেকে জেলা বাস-মিনিবাস মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদের ডাকে এ ধর্মঘট শুরু হয়।
 
ধর্মঘটের কারণে ব্রাহ্মণবাড়িয়া-সিলেট, ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়া-চট্টগ্রাম রুটে চলাচলকারী সব ধরণের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
 
জেলা বাস-মিনিবাস মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া বলেন, 'আমরা দীর্ঘদিন ধরে মহাসড়কে তিন চাকার যানবাহন বন্ধের জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছি। কিন্তু প্রশাসন এ ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না। কোনো প্রতিকার না পেয়ে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।'