বরিশালে আওয়ামী লীগ নেতার বাড়িতে বোমা হামলা

বরিশাল নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফজালুল করিমের বাড়ির গেটে দুটি বোমা বিস্ফোরণ হয়েছে। রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর শ্যামবাবু লেনের বাসায় এ ঘটনা ঘটে।
 
আফজালুল করিম জানান, রাতে দুটি বিকট শব্দ পাওয়া যায়। তখন ঘর থেকে বের হয়ে মোটরসাইকেলযোগে দু’জনকে পালিয়ে যেতে দেখেন তিনি।
 
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোমা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন।