নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপি নেতা গ্রেফতার

নাশকতার পরিকল্পনার অভিযোগে মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি বদরুল আলম হিরোকে গ্রেফতার করেছে পুলিশ।
 
সোমবার দুপুরে তাকে আদালতে চালান দেয়া হয়। পুলিশ জানায়, উপজেলার গোয়াল পাড়া নামক স্থান থেকে নাশকতার পরিকল্পনার অভিযোগে শ্রীপুর থানা পুলিশ রবিবার দিবাগত গভীর রাতে তাকে গ্রেফতার করে । 
 
শ্রীপুর থানা ওসি মনিরুল ইসলাম জানান, দেশের চলমান পরিস্থিতিতে নাশকতার পরিকল্পনার অভিযোগে শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শ্রীপুর উপজেলা বিএনপি’র সভাপতি বদরুল আলম হিরোকে অটক করা হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতে চালান দেয়া হয় ।