দিনাজপুরে কাহারোলতে ৮২ লিটার মদ উদ্ধার করছে পুলিশ। সোমবার বিকালে এই মদ উদ্ধার করা হয়।
কাহারোল থানা সূত্র জানায়, বিকাল ৪ টায় এ এস আই মো. সহিদ ও সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার প্রসাদপুর গ্রামে একটি অভিযান চালান। অভিযানে ওই গ্রামের যোগেন চন্দ্র রায়ের বাড়ির পেছনে কলা বাগান থেকে ৮২ লিটার মদ উদ্ধার করা হয়।