এএফপি
গ্রিসের সামোস দ্বীপের কাছে বৃহস্পতিবার অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা ডুবে যাওয়ায় তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই শিশু রয়েছে। কোস্টগার্ড একথা জানায়। কোস্টগার্ড জানায়, একাধিক শিশুসহ কমপক্ষে ১২ জন ওই নৌকায় ছিল বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার করার পরপরই দুই শিশুর মৃত্যু হয়। এর কিছুক্ষণ পর আরেক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।