শৈলকুপায় নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক

 
ঝিনাইদহের শৈলকুপায় আঙ্গুরা খাতুন (২২) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার বেষ্টপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। এই ঘটনায় তার স্বামী আবু বকর পলাতক রয়েছেন।
 
আঙ্গুরার বাবা নুরুল ইসলাম অভিযোগ করেন, পথম স্ত্রী মারা যাওয়ার পর তিন বছর আগে আবু বকরের সঙ্গে আঙ্গুরার বিয়ে হয়। বিয়ের পর আঙ্গুরাকে তার স্বামী নির্যাতন করত ও টাকা দাবি করত। সোমবার রাত একটার দিকে মেয়ের অসুস্থতার খবর পান। জামাইয়ের বাড়িতে এসে মেয়ের লাশ দেখতে পান। তিনি দাবি করেন, তার মেয়েকে হত্যা করা হয়েছে।
 
শৈলকুপা থানার এস আই এমদাদ হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।