লিওনেল মেসি ইনজুরির কারণে খেলতে পারছেন না আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই পর্বে। তার ভূমিকায় কার্লোস তেভেজের কথা আসলেও খোদ আর্জেন্টাইন কোচও মনে করেন যে, মেসির জায়গায় সে সঠিক ব্যক্তি নয়।
বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশ সময় আগামীকাল বুধবার সকালে প্যারাগুয়ের মাঠে খেলতে নামবে আর্জেন্টিনা। এবারের বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে ইকুয়েডরের কাছে হেরে যাওয়া জেরার্দো মার্টিনোর দলের জয় পেতে মরিয়া। কিন্তু মেসির অনুপস্থিতিতে আর্জেন্টিনার আক্রমণভাগ অনেকটাই এলোমেলো হয়ে আছে। এছাড়া আরেক স্ট্রাইকার সার্জিও আগুয়েরোও ইকুয়েডরের বিপক্ষে চোট পেয়ে এক মাসের জন্য মাঠের বাইরে চলে যেতে হয়েছে। মেসি-আগুয়েরোর অনুপস্থিতিতে আর্জেন্টিনার সাফল্য ব্যর্থতার দায় অনেকটাই এখন তেভেজের হাতে।
তবে মেসির অভাব তেভেজ পূরণ করতে পারবেন বলে আশা করেন না মার্টিনো। দুজনের খেলার ধরনের তুলনা করে তিনি বলেন, তেভেজ মেসির ভূমিকা নিতে পারবে না। কারণ, লিওনেল সাত নম্বরের মতো খেলে। কার্লোসকে সে অবস্থানে খেলতে দেখি না আমি। কার্লোসের জন্য উইংয়ে খেলাটা মানায় না। সে জুভেন্টাসে যে জায়গায় খেলত বা বোকাতে এখন যেখানে খেলছে, সেখানেই খেলতে পারে। গোল ডটকম।