দিনাজপুরে অস্ত্রসহ যুবক আটক

দিনাজপুরের একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ছয় রাউন্ডগুলিসহ সবুজ আহম্মেদ (৩১) নামে এক যুবকে আটক করেছে র‌্যাব-১৩। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় সদর উপজেলার বটতলা মোড় থেকে তাকে আটক করা হয়। বুধবার ভোরে দিনাজপুর র‌্যাব-১৩ অস্থায়ী কার্যালয় থেকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
আটক সবুজ আহমেদ সদর উপজেলার রাজারামপুর গাবুরা ভাটপাড়া এলাকা সুজাম্মেল হোসাইনের ছেলে।
 
র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্প কমান্ডার মেজর মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বটতলা মোড় থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ছয় রাউন্ড গুলি, ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি মোবাইলসহ সবুজ আহম্মেদকে আটক করা হয়।