গাজীপুরের টঙ্গীতে মায়ের বকুনি খেয়ে অভিমানে আত্মহত্যা করেছেন শান্তামণি (১৯) নামের এক তরুণী। মঙ্গলবার দিবাগত রাতে টঙ্গীর মাছিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শান্তা মনি (১৯) টঙ্গীর মাছিমপুর এলাকার মোহসিন মিয়ার মেয়েছে।
টঙ্গী থানার উপ-পরিদর্শক মো. মনিরুজ্জামান এই প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করে বলেন, 'শান্তা তার স্বামী রং মিস্ত্রি মুরাদ মিয়াকে নিয়ে টঙ্গীর মাছিমপুরে বাবার বাড়িতেই থাকতেন। মঙ্গলবার রাতে শান্তার মা লিপি বেগম চিকিৎসকের ব্যবস্থাপত্র না পেয়ে তাকে বকাঝকা করেন। এ নিয়ে মা-মেয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অভিমান করে নিজের ঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করেন শান্তা।
তাৎক্ষণিক ঘরের দরজা ভেঙে ঝুলন্ত শান্তাকে উদ্ধার করে টঙ্গী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ব্যাপারে একটি মামলা হয়েছে বলে জানান এসআই মনিরুজ্জামান।