নাগরপুরে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

টাঙ্গাইলের নাগরপুরে ১০৮ পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় টাঙ্গাইল আরিচা মহা সড়কের থানা সংলগ্ন নোয়াই নদীর ব্রিজের পাশ থেকে এস আই টিটু চৌধূরী সঙ্গীয় ফোর্স নিয়ে ইয়াবা টেবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বুধবার সকালে টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়েছে। 
 
গ্রেফতারকৃতরা হলেন- দেলদুয়ার উপজেলার পাঁচ এলাসিন গ্রামের খন্দকার হাবিবুর রহমানের ছেলে খন্দকার ইমন (২৬), একই গ্রাম ও উপজেলার মৃত. খন্দকার তোজাম্মেল হোসেনের ছেলে রেজাউল করিম (২৭)। 
 
নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রকিব খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় তাদের গ্রেফতার করে মাদক আইনে মামলা দিয়ে বুধবার সকালে জেলহাজতে পাঠানো হয়েছে।