চট্টগ্রাম আনোয়ারা উপজেলায় বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকায় তল্লাশি চালিয়ে ৬ লাখ ৮০ হাজার পিস ইয়াবাসহ ২ জনকে আটক করা হয়েছে। আটককৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩৪ কোটি টাকা। বুধবার সকাল ১০ টার দিকে কোস্ট গার্ড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের যৌথ অভিযানে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ফরিদুল আলম (৪০) ও আবুল কালাম (৩০)। তারা ওই আনোয়ারা উপজেলার বাসিন্ধা বলে জানা গেছে।
কোস্ট গার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গোপসাগরে একটি মাছ ধরার নৌকায় তল্লাশি চালিয়ে এ ইয়াবা উদ্ধার করা হয়। নৌকাটিও জব্দ করা হয়েছে।