সাঁথিয়ায় অস্ত্রসহ আটক ১

পাবনার সাঁথিয়ায় পিস্তল ও গুলিসহ ছাত্রলীগের আহবায়ক আশরাফুল ইসলাম সুমন (৩০) আটক হয়েছেন। তিনি সাঁথিয়া পৌরসভার কোনাবাড়িয়া গ্রামের খালেকুজ্জামান মন্টুর ছেলে ও সাঁথিয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক। বুধবার দুপুর ১টার দিকে কাশিনাথপুর থেকে আটক তাকে করেছে পুলিশ। 
 
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, কাশিনাথপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক কমিটি গঠনের প্রক্রিয়া চলছিল। এ সময় কমিটি গঠন নিয়ে দুই পক্ষের উত্তেজনায় সুমন তার কাছে থাকা পিস্তল বের করে গুলি করার উদ্যোগ নিলে ছাত্রলীগের অন্যান্য নেতা-কর্মীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। 
 
সাঁথিয়া থানার ওসি মো. নাসির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, 'তাকে পিস্তল ও ১ রাউন্ড গুলিসহ আটক করা হয়। থানায় মামলার প্রক্রিয়া চলছে।'