নরসিংদীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

 
নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুরে দুই বাসে মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৯ জন। বুধবার বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ভৈরবের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকাগামী চলনবিল পরিবহনের একটি বাস নারায়ণপুর লালমিয়া ফিলিংস্টেশন এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী অনন্যা পরিবহনের একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটো বাসই দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই এক নারীসহ তিনজন মারা যান।
 

ভৈরব হাইওয়ে থানার ওসি নুরুল আলম এ খবর নিশ্চিত করে জানান, তাত্ক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। বাস দুটি আটক করা হয়েছে।