গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ ও স্বজনরা ধর্ষণের শিকার ওই তরুণীকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় শহিদুল মোল্লা (৩৫) নামের একজনকে আটক করেছে পুলিশ। শহিদুল সদর উপজেলার গোপীনাথপুর চরপাড়া গ্রামের মৃত দলিল মোল্লার ছেলে। ওই তরুণী জানায়, মঙ্গলবার জেলা শহরে ডাক্তার দেখিয়ে সন্ধ্যার দিকে বাড়ি ফেরার উদ্দেশে শহরের কাঁচাবাজার ব্রিজ এলাকা থেকে একটি মাহেন্দ্র গাড়িতে (থ্রি হুইলার) উঠেন। কথা ছিল তাকে চন্দ্রদিঘলিয়া বাসস্টান্ডে নামিয়ে দেবে। কিন্তু ওই গাড়িতে থাকা দুই যুবক ও গাড়ি চালক তাকে নির্দিষ্ট স্থানে না নামিয়ে মেরী গোপিনাথপুর এলাকায় নিয়ে যায়। সেখানে একটি সেচ পাম্পের ঘরে নিয়ে তাকে ধর্ষণ করে পালিয়ে যায় তারা।