রাজধানীতে আন্তর্জাতিক পোল্ট্রি প্রদর্শনিতে উদ্ভাবনী পণ্য এবং সেবা নিয়ে অংশগ্রহণ করেছে দেশীয় কৃষিভিত্তিক ব্যবসায় প্রতিষ্ঠান ইনডেক্স এগ্রো গ্রুপ। ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশনের আয়োজনে পোল্ট্রি সেক্টরের বিকাশে সহায়তা করার লক্ষ্যে বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয় ঐ প্রদর্শনী।
এতে ইনডেক্স এগ্রো গ্রুপের এক্সিবিশন বুথটি উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাহিন মাজহার। এ সময় তিনি প্রতিষ্ঠানটির ভবিষ্যত্ পরিকল্পনা এবং পোল্ট্রি খাতে এ গ্রুপের অবদান সম্পর্কে বক্তব্য রাখেন।
এ সময় ইনডেক্স এগ্রো গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মামুনুর রশিদ এফসিএমএ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ইনডেক্স এগ্রো গ্রুপ ২০০০ সালে এক দিন বয়সী মুরগির বাচ্চা উত্পাদনের মাধ্যমে যাত্রা শুরু করে। বর্তমানে এ গ্রুপ এক্স ফিড এবং গোল্ড রিং এই দুইটি ব্র্যান্ডের মাধ্যমে পোল্ট্রি এবং ফিশ ফিড বাজারজাত করছে। —প্রেস বিজ্ঞপ্তি