টেকনাফে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফের নাফনদের জইল্ল্যার দ্বীপ থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে ৪২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) সদস্যরা। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। 
 
বিজিবির সুত্রে জানায়, বুধবার রাত ৯ টার দিকে হ্নীলা ইউনিয়নের দমদমিয়ার সংলগ্ন এলাকার নাফনদী সীমান্তে বিজিবির তহল  দলের সদ্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান গেলে বিজিবির উপস্থিত বুঝতে পেরে পাচারকারীরা পালিয়ে যায়। এ সময়  জইল্লার দ্বীপ থেকে ভাসমান অবস্থায় পলিথির মোড়ানো  ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার মূল্য দেড় কোটি টাকা। 
 
টেকনাফ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণের আবু জার আল জাহিদ ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, 'উদ্ধারকৃত ইয়াবাগুলো সদর দফতরে জমা রাখা হয়েছে। যা পরবর্তিতে উধ্বর্তন কর্মকর্তার সামনে ধ্বংস করা হবে।'