কানাডা জাতীয় নির্বাচন আর মাত্র চার দিন বাকি। তার আগেই টানা তিন দিন আগাম ভোটাভোটি চললো। খুব শান্ত পরিবেশে স্বতস্ফুর্ত ভাবে অনেকেই এই অগ্রিম ভোট দিয়েছেন। তবে আলবার্টা, নিউ ফাউন্ডলেন্ড এবং কুইবেকের বেশ ক’টি কেন্দ্রে ভোটাররা মুখোশ পরে ভোট দেন।
ভোটারদের এমন আচরণের কারণ হিসেবে ধারণা করা হচ্ছে, নেকাব পরিধানের পক্ষে সাম্প্রতিক উচ্চ আদালতের একটি রায়। কনজারভেটিভ নেতা বর্তমান প্রধানমন্ত্রী স্টিফেন হার্পারের নেকাব বিরোধী অবস্থানকে সমর্থন দেয়া এর অন্যতম কারণ হিসেবেই দেখছে অনেকে।
সুপ্রিম কোর্টের রায়ে যে কোন মুসলিম নারী মুখ ঢেকেই এখন আদালতে হাজির হয়ে নাগরিকত্বের শপথ নিতে পারবেন। স্টিফেন হার্পার এই ধর্মীয় বিষয়টি তার নির্বাচনী ইস্যু হিসেবে কাজে লাগাচ্ছেন। তাই কুইবেকের অনেক ভোটার প্রাদেশিক পতাকায় মুখ মুড়িয়ে ভোট কেন্দ্রে আসেন।