ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ভাঙচুর

ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা পীরমোহনী এলাকায় ভুল চিকিৎসায় চামেলি খাতুন (২৫) নামে এক প্রসূতির মৃত্যুর ‍অভিযোগ উঠেছে। এই ঘটনায় উত্তেজিত হয়ে এলাকাবাসী ক্লিনিক ভাঙচুর করে।
 
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। অপারেশনের ১৬ দিন পর চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ওই প্রসূতির মৃত্যু হয়।
 
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।