কাহারোলে ৫ জনকে কারাদণ্ড

দিনাজপুর কাহারোলে বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে পুলিশ। 
 
কাহারোল থানার অফিসার ইনচার্জ পৃথ্বিশ কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাহারোল থানার এসআই ইদ্রিস আলীর নেতৃত্বে সঙ্গীয় এএসআই ও ফোর্সসহ উপজেলার হাতিশা গ্রামের মফিজ উদ্দীনের বাড়িতে জুয়া খেলার সময় ৫ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ জনকে ১৮৬০ সালের জুয়া আইনের ৩, ৪, ৬ ধারায় ৭ দিনের সশ্রম কারাদণ্ড দেন কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালত পরিচালনা কর্মকর্তা মোহাম্মদ রবিউল ফয়সাল। 
 
সাজা প্রাপ্তরা হলেন- উপজেলার হাতিশা গ্রামের ফারুক, পাহাড়পুর গ্রামের ওলেকান্ত রায়, পাহাড়পুর গ্রামের মফিজউদ্দীন, মুলি­কপুরের দিনুরাম ও প্রহরীয়া গ্রামের আব্দুল খালেক।