চুয়াডাঙ্গায় দুই যুবক আটক

চুয়াডাঙ্গার উথলী কলেক গেট ও গয়েসপুর উত্তরপাড়া মেহগিনী বাগান থেকে ফেনসিডিলসহ মোটরসাইকেল আরোহী দুই যুবককে আটক করেছে বিজিবি। বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
 
আটককৃতরা হলেন- জীবননগর উপজেলার নতুন তেতুলিয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে আকরাম হোসেন (২০) ও মুক্তারপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে সম্রাট হোসেন (২০)।
 
চুয়াডাঙ্গার ৬- বিজিবি জানায়, গোপন খবরে নিমতলা বিওপি কমান্ডার নায়েক কাজী আব্দুল হান্নান ও গয়েসপুর বিওপি কমান্ডার সুবেদার তৌহিদুর রহমান তাদের আটক করেন। উদ্ধারকৃত মালামালসহ আটকৃতদের জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।