সিলেটে চাচাতো ভাইয়ের হাতে কৃষক খুন


সিলেটের জকিগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে মোহাম্মদ আলী (৫০) নামের এক কৃষক খুন হয়েছেন। বৃহস্পতিবার সকালে জকিগঞ্জ পৌর এলাকার আলমনগরে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি ঐ এলাকার মৃত আরফিজ আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানা যায়, দীর্ঘদিন ধরে চাচাতো ভাই খলিলুর রহমানের সঙ্গে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে গ্রামের ভেতরের নির্জন একটি রাস্তায় মোহাম্মদ আলীকে একা পেয়ে ছুরিকাঘাত করে খলিলুর রহমান। গুরুতর আহত মোহাম্মদ আলীকে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

জকিগঞ্জ থানার পরিদর্শক শওকত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।