জয়পুরহাটে দুই কিশোরকে স্বজনদের কাছে হস্তান্তর

ভালো চাকরির প্রলোভন দিয়ে দালালের মাধ্যমে নৌপথে মালয়েশিয়া পাড়ি জমানো দুই কিশোরকে রেড ক্রিসেন্টের মাধ্যমে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে। বৃহষ্পতিবার সকাল ১০টায় জয়পুরহাট জেলা রেডক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ে ওই কিশোরদের আনুষ্ঠানিক ভাবে স্বজনদের হাতে তুলে দেয়া হয়।
 
তারা হলো- জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলালার সমন্তাহার গ্রামের আব্দুল মজিদের ছেলে মোতালেব হোসেন ও একই গ্রামের নজিমুদ্দিনের ছেলে নাহিদ ইসলাম।
 
স্থানীয় রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক কে এম শহিদ ইকবাল সদু, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি যুব ও সেচ্ছাসেবক বিভাগের আর সি ওয়াই মো. মাজারুল ইসলাম শাওন। এ সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ও রেড ক্রিসেন্ট নেতরা। 
 
ভুক্তভোগী কিশোররা জানায়, এ বছর ২৩ এপ্রিল একই গ্রামের দালাল বাহাজ্জুল ইসলাম ভালো চাকরির প্রলোভন দিয়ে সাড়ে ৩ লাখ টাকার বিনিময়ে নৌ-পথে তাদের মালয়েশিয়া নিয়ে যাওয়ার পথে মিয়ানমারের নৌ-বাহিনী তাদের আটক করে। পরে আইনি প্রক্রিয়া শেষে তাদের ১২ অক্টোবর দেশে ফেরত পাঠায়।