পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত কেডিএস এক্সেসরিজের শেয়ারদর এক দিনেই ৩২৯ শতাংশ (ইস্যু প্রাইসের তুলনায়) বেড়েছে। ১০ টাকা প্রিমিয়ামসহ আইপিওতে আসা এ কোম্পানির শেয়ারের বরাদ্দ মূল্য ছিল ২০ টাকা।
বৃহস্পতিবার এ শেয়ারের সর্বশেষ লেনদেন হয়েছে ৮৪ দশমিক ৭ টাকায়। এ হিসাবে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৬৪ দশমিক ৭ টাকা। কোম্পানির শেয়ারদর সর্বোচ্চ ৯৩ টাকা পর্যন্ত উঠেছিল। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
৭৫ টাকা ওপেন প্রাইস দিয়ে কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়। অর্থাত্ আইপিও দরের তুলনায় ৫৫ টাকা বেশি দরে শুরু হয় লেনদেন। আর বৃহস্পতিবার ৫৩ লাখ ৬৮ হাজার ১৯৬টি শেয়ার হাতবদল হয়েছে। হাতবদল হওয়া শেয়ারের মূল্য ৪৫ কোটি ৭৭ লাখ ২ হাজার টাকা।