গোপালগঞ্জে ট্রাকচাপায় সোহেল মিয়া (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার ভোরে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত সোহেল মিয়া পদনারপাড়া গ্রামের সাহেব আলী মিয়ার ছেলে।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার বেদগ্রাম এলাকার নতুন বাসস্ট্যান্ডের সামনে একটি ট্রাক ওই মোটরসাইকেলটিকে চাপা দেয়।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, রাতে ঢাকা থেকে আসা চাচাতো ভাইকে কোটালীপাড়া নিয়ে যাবার জন্য মোটরসাইকেলে করে পুলিশ লাইন্স মোড়ে আসতে ছিলেন সোহেল। এ সময় তিনি বেদগ্রাম এলাকার নতুন বাসস্ট্যান্ডের সামনে পৌঁছালে খুলনাগামী একটি ট্রাক তাকে চাপা দেয়।