নারী তার নিজের দক্ষতা আর নিষ্ঠা দিয়ে সমাজের সকল ক্ষেত্রে অবদান রাখছে কিন্তু তারপরও তারা এখনও লক্ষ্য থেকে পিছিয়ে আছে। সমাজে নারীর প্রতি বৈষম্য কমলেও শেষ হয়ে যায়নি। তাই নারীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানায় নারী জোট। গতকাল শুক্রবার আন্তর্জাতিক নারী দিবস-২০১৯ উপলক্ষে জাতীয় নারী জোটের আলোচনা সভায় এসব কথা বলেন জোটের বক্তরা। বঙ্গবন্ধু এভিনিউস্থ শহীদ কর্নেল তাহের মিলনায়তনে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, নারী বিষয়ক সম্পাদক উম্মে হাসান ঝলমল, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সভাপতি সাইফুজ্জামান বাদশা, নারী নেত্রী সৈয়দা শামীমা সুলতানা হ্যাপী, রোকেয়া সুলতানা আঞ্জু, শাহীন আক্তার, রাবেয়া আক্তার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, নারী পুরুষের সমতা অর্জনের যে লক্ষ্য তার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। তবে এখনো অনেক পথ বাকি রয়েছে।