লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। নিহতরা হলেন, আমিরাবাদ ইউনিয়নের হাছির পাড়ার আবদুল মালেক সওদাগরের পুত্র মো. তানজিদ (১৮) ও একই এলাকার হাছি মিয়ার পুত্র মো. শাকিল (১৭)।
 
শুক্রবার বিকেলে উপজেলাধীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহার দিঘীর পাড়স্থ  এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে। গুরুতর আহত মো শোয়াইব (১৭) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনিও একই এলাকার বাসিন্দা।
 
পুলিশ জানায়, হতাহতরা মোটরসাইকেলে করে বটতলী মোটর স্টেশন থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি ওই মহাসড়কের লোহার দিঘীর পাড়স্থ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে চট্টগ্রাম অভিমুখী একটি ডেম্পারের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। একজন আহত হন।