রাশেদ খান মেননের বিরুদ্ধে সিলেটে বিক্ষোভ মিছিল

জাতীয় সংসদে কওমি মাদরাসাকে বিষবৃক্ষের সঙ্গে তুলনা ও আল্লামা শাহ আহমদ শফীসহ আলেম সমাজকে কটাক্ষ করায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে গ্রেফতারের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে মাদানী কাফেলা বাংলাদেশ। শুক্রবার বাদ জুমা বন্দরবাজার জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে মিছিলটি। পরে স্থানীয় কোর্ট পয়েন্টে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাদানী কাফেলা বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হাফিজ শাহীদ আহমদ হাতিমীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, সহ-সভাপতি একরামুল আজিজ প্রমুখ।