করতোয়া নদীতে বৃদ্ধের লাশ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা সদরে করতোয়া নদীতে অজ্ঞাত (৬০) বৃদ্ধের লাশ উদ্ধার হয়েছে।
 
শুক্রবার সকালে উপজেলা সদরের পবনপুর ঘেঁষা ওই নদীতে তার ভাসমান লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পুলিশ সেখানে পৌঁছে লাশ উদ্ধার করে। ওই বৃদ্ধের গায়ে শার্ট ও পরনে লুঙ্গি ছিল।
 
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।