ঘাঘট নদীতে আধা মণ ওজনের বোয়াল

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলাধীন ঘাঘট নদীতে প্রায় আধা মণ ওজনের একটি বোয়াল জালে ধরা পড়েছে। প্রায় চার ফুট লম্বা বোয়াল মাছটির ওজন ১৭ কেজি।
 
শুক্রবার বিকেল তিনটার দিকে ওই নদীর গুড়া খাওয়া নামক এলাকায় মাছটি ধরা পড়ে। উপজেলার কামারপাড়া ইউনিয়নের পুরাণ লক্ষীপুর গ্রামের চিড়াকুটনি পাড়ার প্রফুল্ল দাসের ছেলে প্রবীর দাসের জালে মাছটি ধরা পড়ে।